বিশ্ব মেধাস্বত্ব দিবস আজ
নিজস্ব প্রতিবেদক [প্রকাশ : খবরের কাগজ, ২৬ এপ্রিল ২০২৬]

আজ ২৬ এপ্রিল। বিশ্ব মেধাস্বত্ব দিবস। ২০২৬ সালের বিশ্ব মেধাস্বত্ব দিবসের প্রতিপাদ্য ‘Ready, Set, Innovate’.
১৯৯৯ সালের অক্টোবরে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অরগানাইজেশনের (ডব্লিউআইপিও) সাধারণ পরিষদে এই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মানুষের জীবনকে প্যাটেন্ট, ট্রেডমার্ক কিংবা কপিরাইট কীভাবে প্রভাবিত করে এবং সৃষ্টিশীল মানুষ ও বিজ্ঞানীদের কাজ কীভাবে সমাজের উন্নয়নে অবদান রাখছে–এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য দিবসটি পালন করা হয়।
মেধাস্বত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ১৯৭০ সালের ২৬ এপ্রিল স্থাপিত হয় ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অরগানাইজেশন। যে কারণে দিবসটি পালনের জন্য ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়।