কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

সব বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

[প্রকাশ: খবরের কাগজ, ০৯ মে ২০২৬]

সব বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

দেশের সব বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

শনিবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

 

বৃষ্টিপাত নিয়ে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।