
উত্তরণে জোরালো কূটনৈতিক তৎপরতা বাংলাদেশ উভয় সঙ্কটে পড়েছে। একদিকে সরকারকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জন্য জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এনএলজি) বহনকারী জাহাজগুলোকে নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে ইরানের মুখাপেক্ষী থাকতে হচ্ছে। অন্য দিকে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনকে নিয়ে গঠিত গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে অবস্থানরত বিশাল প্রবাসী বাংলাদেশী সম্প্রদায়ের স্বার্থরক্ষা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ছাড়া বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হতে চাইছে না সরকার। কূটনৈতিক প্রতিবেদক [কাশ : নয়াদিগন্ত, ৫ এপ্রিল ২০২৬]








