
রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই- এমন বলা হয়। এখন পর্যন্ত যেসব সংস্কার বিষয়ে ঐকমত্য অর্জিত হয়েছে তা আশাব্যঞ্জক। দেশের সচেতন মানুষ বিশ্বাস করতে চায়, রাজনৈতিক দলগুলো সমঝোতা ও বাস্তবতার প্রমাণ দেবে। এক্ষেত্রে দেশের গরিষ্ঠ দল বিএনপির বিশেষ দায় ও দায়িত্ব রয়েছে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহলের বিশ্বাস। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত। যে যাই করুক না কেন তা অবশ্যই সাংবিধানিক আবর্তন-বিবর্তন, পরিবর্তন-পরিমার্জন ও সাংবিধানিক প্রক্রিয়ায় পরিশীলিত হতে হবে। ড. আবদুল লতিফ মাসুম [প্রকাশ : নয়াদিগন্ত, ২১ আগস্ট ২০২৫]








