কল করুন

চাকরির খবর

  • ১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান পদে নিয়োগে আবেদন শুরু
    ১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান পদে নিয়োগে আবেদন শুরু

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) থেকে এ আবেদনপ্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। পরে আবেদন পিছিয়েছে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) থেকে এ শুরুর কথা জানায় এনটিআরসিএ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে বলেছে, ২ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে মাদরাসা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে। জারি করা নীতিমালা, ২০২৬ অনুযায়ী এনটিআরসিএর অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬-এর আবেদন অনলাইনে গ্রহণের প্ল্যাটফর্মটি হালনাগাদের কার্যক্রম চলছে। এরই প্রেক্ষিতে অনিবার্য কারণে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন গ্রহণ কার্যক্রম আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :পদ অনুযায়ী
    বেতন :পদ অনুযায়ী
    বোনাস :বছরে ২ বার
    চাকরির স্থান : বাংলাদেশের যে কোনো স্থানে
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বড় নিয়োগ, পদ ৫২১
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বড় নিয়োগ, পদ ৫২১

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। পৃথক তিনটি নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিভাগে ৬ষ্ঠ থেকে ১৯তম গ্রেডে মোট ৫২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৬।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :পদ অনুযায়ী
    বেতন :পদ অনুযায়ী
    বোনাস :বছরে ২ বার
    চাকরির স্থান : বাংলাদেশের যে কোনো স্থানে
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬
    স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬

    স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১২ থেকে ১৬তম গ্রেডের ৮৬টি পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১১ জানুয়ারি ২০২৬ তারিখে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :পদ অনুযায়ী
    বেতন :পদ অনুযায়ী
    বোনাস :বছরে ২ বার
    চাকরির স্থান : বাংলাদেশের যে কোনো স্থানে
  • বিএসটিআইতে ৫০ পদে চাকরির সুযোগ, আবেদন শুরু
    বিএসটিআইতে ৫০ পদে চাকরির সুযোগ, আবেদন শুরু

    শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদগুলোতে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০টি ক্যাটাগরিতে মোট ৫০ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আজ ১৫ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :পদ অনুযায়ী
    বেতন :পদ অনুযায়ী
    বোনাস :বছরে ২ বার
    চাকরির স্থান : বাংলাদেশের যে কোনো স্থানে
  • বেসরকারি সংস্থায় ২৮৫ পদে চাকরি, অগ্রাধিকার নারীদের
    বেসরকারি সংস্থায় ২৮৫ পদে চাকরি, অগ্রাধিকার নারীদের

    বেসরকারি সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টে (পিসিডি) ২৮৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩০ জানুয়ারি।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :পদ অনুযায়ী
    বেতন :পদ অনুযায়ী
    বোনাস :বছরে ২ বার
    চাকরির স্থান : বাংলাদেশের যে কোনো স্থানে
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১৯তম গ্রেডে চাকরি, পদ ২২
    জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১৯তম গ্রেডে চাকরি, পদ ২২

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ×থেকে ১৯তম গ্রেডের ৯ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২২। ডাকযোগে/কুরিয়ারে আবেদন করতে হবে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : গাজীপুর-১৭০৪
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯
    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০তম গ্রেডের ১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৬।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :৮২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : রংপুর
  • বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে চাকরি, ৬ষ্ঠ ও ৯ম গ্রেডে নেবে ১৭ জন
    বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে চাকরি, ৬ষ্ঠ ও ৯ম গ্রেডে নেবে ১৭ জন

    বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭টি পদে নিয়োগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ষ্ঠ ও ৯ম গ্রেডের ৪ ক্যাটাগরির পদে আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ ২৮ জানুয়ারি ২০২৬।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : ঢাকা
  • ৬৭২০৮ জন শিক্ষক নিয়োগে ৭ম বিশেষ বিজ্ঞপ্তি এনটিআরসিএর, বেশি মাদ্রাসায়
    ৬৭২০৮ জন শিক্ষক নিয়োগে ৭ম বিশেষ বিজ্ঞপ্তি এনটিআরসিএর, বেশি মাদ্রাসায়

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর কেতাবি নাম সপ্তম গণবিজ্ঞপ্তি। এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৭ হাজারের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন শুরু হবে ১০ জানুয়ারি। আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়া যাবে ১৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে। এ সংখ্যা কম বা বেশি হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :পদ অনুযায়ী
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : স্থানভেদে
  • ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে চাকরি, পদ ৫৭
    ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে চাকরি, পদ ৫৭

    ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৫ ক্যাটাগরির শূন্য পদে মোট ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। গত বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর ২০২৫) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামীকাল, মঙ্গলবার ৬ জানুয়ারি ২০২৬ থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :পদ অনুযায়ী
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : ঢাকা