কল করুন

চাকরির খবর

  • প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, পদ ৬৩
    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, পদ ৬৩

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে পাঁচ ক্যাটাগরির পদে মোট ৬৩টি পদকে নিয়োগ দেওয়া হবে। শূন্য পদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। এ জন্য আলাদা ফি দিতে হবে। তবে একই দিনে পরীক্ষা পড়লে একটিতেই অংশগ্রহণ করতে পারবেন।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :১৬,০০০-৩৮,৬৪০ টাকা
    বোনাস :২ টি
    চাকরির স্থান : ঢাকা
  • গণগ্রন্থাগার অধিদপ্তরে ৯৩ পদে নিয়োগ, আবেদনের সুযোগ আর দুই দিন
    গণগ্রন্থাগার অধিদপ্তরে ৯৩ পদে নিয়োগ, আবেদনের সুযোগ আর দুই দিন

    সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। এ বিজ্ঞপ্তিতে মোট ৯৩টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :১১,০০০-২৬,৫৯০ টাকা
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : ঢাকা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ২১০ জনের চাকরি, করুন আবেদন
    স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ২১০ জনের চাকরি, করুন আবেদন

    স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগে আবেদন চলছে। রাজস্ব খাতের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধু চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :১০,২০০–২৪,৬৮০ টাকা
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : চাঁদপুর
  • বস্ত্র অধিদপ্তরে ১৯০ পদের বড় নিয়োগ, করুন আবেদন
    বস্ত্র অধিদপ্তরে ১৯০ পদের বড় নিয়োগ, করুন আবেদন

    বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগে আবেদন চলছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানে মোট ১৯০ জন নিয়োগ পাবেন। বস্ত্র অধিদপ্তরের ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদন শুরু হয়েছে ৪ আগস্ট থেকে। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করতে হবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিটের পর প্রার্থী একটি ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি (Applicant’s copy) পাবেন। আবেদনকারী প্রার্থী এটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিয়ে সংরক্ষণ করবেন। আবেদনের সুযোগ আছে আর দুই দিন। এদিকে এক বিজ্ঞপ্তিতে বস্ত্র অধিদপ্তর জানিয়েছে, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৫। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত বিভিন্ন পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একের অধিক পদে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :১১,০০০–২৬,৫৯০ টাকা
    বোনাস :২ টি
    চাকরির স্থান : ঢাকা
  • পরমাণু শক্তি কমিশনে ১৮২ পদে বড় নিয়োগ, আবেদনের সুযোগ আর ২দিন
    পরমাণু শক্তি কমিশনে ১৮২ পদে বড় নিয়োগ, আবেদনের সুযোগ আর ২দিন

    বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ১২ পদে মোট ১৮২ জনকে নিয়োগ দেবে। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার (২৮-৮-২০২৫)। আবেদনের সুযোগ আর দুই দিন আছে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :১৬,০০০–৩৮,৬৪০ টাকা
    বোনাস :২ টি
    চাকরির স্থান : ঢাকা
  • আকর্ষণীয় বেতনে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি
    আকর্ষণীয় বেতনে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি

    বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (BCRECL) ১৩টি পদে জনবল নিয়োগ দেবে। চুক্তিভিত্তিক এ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :৯৭,৩৭০/- টাকা
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : পাবনা
  • ব্র্যাকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষানবিশকালে বেতন ২৩,০০০ টাকা
    ব্র্যাকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষানবিশকালে বেতন ২৩,০০০ টাকা

    বিশ্বের অন্যতম সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির জন্য ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে যোগদানের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে। মাইক্রোফাইন্যান্স বা বিক্রয়/বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :২৩,০০০ টাকা
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : স্থানভেদে
  • কৃষি গবেষণা ইনস্টিটিউট নেবে ৯৭ জন, আবেদন করুন দ্রুত
    কৃষি গবেষণা ইনস্টিটিউট নেবে ৯৭ জন, আবেদন করুন দ্রুত

    বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) রাজস্বখাতভূক্ত শূন্য পদগুলোতে জনবল নিয়োগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। এ বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম ও সংখ্যা—

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :৪৩০০০-৬৯৮৫০ টাকা
    বোনাস :২ টি
    চাকরির স্থান : ঢাকা
  • ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে বড় নিয়োগ, পদ ১৯১, বেতন ১৮০০০ থেকে ৬০০০০ পর্যন্ত
    ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে বড় নিয়োগ, পদ ১৯১, বেতন ১৮০০০ থেকে ৬০০০০ পর্যন্ত

    সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০ ক্যাটাগরিতে মোট ১৯১টি পদে নিয়োগ দেওয়া হবে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের জুন মেয়াদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরম্যাটে ই-মেইলের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয়েছে বিজ্ঞপ্তিতে। একজন একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :পদ অনুযায়ী
    বোনাস :২ টি
    চাকরির স্থান : স্থানভেদে
  • পানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ৪৬৮
    পানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ৪৬৮

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :৯,৩০০–২২,৪৯০ টাকা
    বোনাস :২ টি
    চাকরির স্থান : ঢাকা