কল করুন

চাকরির খবর

  • চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নেবে ১৯ কর্মকর্তা–কর্মচারী, আবেদন শেষ ৯ অক্টোবর
    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নেবে ১৯ কর্মকর্তা–কর্মচারী, আবেদন শেষ ৯ অক্টোবর

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে পাঁচ পদে মোট ১৯ কর্মকর্তা–কর্মচারী নিয়োগ দেবে। ৩ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। পূর্ণকালীন স্থায়ী এসব পদে আগ্রহী প্রার্থীরা আগামীকাল বৃহস্পতিবারের (৯ অক্টোবর) মধ্যে আবেদন করতে পারবেন।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড–৬)
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : চট্টগ্রাম
  • ১১ ব্যাংকে সিনিয়র অফিসারের ১০১৭ পদে চাকরি, বেশি বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৯৮
    ১১ ব্যাংকে সিনিয়র অফিসারের ১০১৭ পদে চাকরি, বেশি বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৯৮

    ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করা হয়েছে। ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সিনিয়র অফিসারের (সাধারণ) এসব পদে আবেদন করতে পারবেন।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :২২০০০–৫৩০৬০ টাকা। নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা ব্যাংকের নাম ও পদ সংখ্যা
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : স্থানভেদে
  • ধান গবেষণা ইনস্টিটিউটে চাকরি, ষষ্ঠ থেকে নবম গ্রেডে নেবে ৩২ জন
    ধান গবেষণা ইনস্টিটিউটে চাকরি, ষষ্ঠ থেকে নবম গ্রেডে নেবে ৩২ জন

    বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) রাজস্ব বাজেটভুক্ত ষষ্ঠ থেকে নবম গ্রেডের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৫টি ক্যাটাগরিতে মোট পদসংখ্যা ৩২। আজ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকাল থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের সুযোগ ৩০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত। এর আগে ২৭ ক্যাটাগরির পদে ৪৯ জনকে নিয়োগে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড–৬)
    বোনাস :২ টি
    চাকরির স্থান : ঢাকা
  • নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন চলছে, পদ ৬৭
    নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন চলছে, পদ ৬৭

    নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোর সাধারণ প্রশাসনের আওতাভুক্ত ৬৭টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদন করা যাবে ১২ অক্টোবর পর্যন্ত। শুধু নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করেতে পারবেন।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
    বোনাস :২ টি
    চাকরির স্থান : নওগাঁ
  • দুর্নীতি দমন কমিশনে ৮৫ পদে নিয়োগ, আবেদন করুন দ্রুত
    দুর্নীতি দমন কমিশনে ৮৫ পদে নিয়োগ, আবেদন করুন দ্রুত

    দুর্নীতি দমন কমিশন ৬ ক্যাটাগরির ৮৫টি শূন্য পদে ‍নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯ম)
    বোনাস :২ টি
    চাকরির স্থান : ঢাকা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ, পদ ৩৪
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ, পদ ৩৪

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে চার ক্যাটাগরির ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত সোমবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :১১,০০০–২৬,৫৯০/– টাকা (গ্রেড–১৩)।
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : ঢাকা
  • গণপূর্ত অধিদপ্তরে বিশাল নিয়োগ, পদ ৬৬৯
    গণপূর্ত অধিদপ্তরে বিশাল নিয়োগ, পদ ৬৬৯

    গণপূর্ত অধিদপ্তরে ১৪তম থেকে ১৬তম গ্রেডের ৪০৯টি ও ২০তম গ্রেডের ২৬০টি শূন্য পদসহ মোট ৬৬৯টি পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১ অক্টোবর শুরু হয়ে আবেদন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :১০,২০০–২৪,৬৮০/– টাকা।
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : ঢাকা
  • প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৬৩ পদে নিয়োগ, করুন আবেদন
    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৬৩ পদে নিয়োগ, করুন আবেদন

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শূন্য পদে জনবল নিয়োগে আবেদন চলছে। এ জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে পাঁচ ক্যাটাগরির পদে মোট ৬৩টি পদকে নিয়োগ দেওয়া হবে। শূন্য পদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। এ জন্য আলাদা ফি দিতে হবে। তবে একই দিনে পরীক্ষা পড়লে একটিতেই অংশগ্রহণ করতে পারবেন।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :১৬,০০০-৩৮,৬৪০ টাকা
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : ঢাকা
  • রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে ৬ষ্ঠ থেকে ১৬তম গ্রেডে চাকরি, পদ ২৩
    রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে ৬ষ্ঠ থেকে ১৬তম গ্রেডে চাকরি, পদ ২৩

    গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদগুলোর মধ্যে ২৩টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ষ্ঠ থেকে ১৬তম গ্রেডের এসব পদে আগামী ৫ অক্টোবর থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ ৬ নভেম্বর ২০২৫।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : রাজশাহী
  • পরমাণু শক্তি কমিশনে ৪১ জনের চাকরির সুযোগ, করুন আবেদন
    পরমাণু শক্তি কমিশনে ৪১ জনের চাকরির সুযোগ, করুন আবেদন

    বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ৪র্থ থেকে ১৬তম গ্রেডে ৪১টি পদে জনবল নিয়োগ দেবে। কমিশনের অধীন দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনের সুযোগ আছে আর দুই দিন।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :৫০০০০-৭১২০০/- (গ্রেড ৪র্থ)
    বোনাস :আলোচনা সাপেক্ষে
    চাকরির স্থান : ঢাকা