কল করুন

চাকরির খবর

  • ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬৩ পদে চলছে আবেদন, শেষ ২৫ মে
    ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬৩ পদে চলছে আবেদন, শেষ ২৫ মে

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনবল নিয়োগে পুনরায় সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯টি পদে মোট ৬৩ জনকে নিয়োগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন চলছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (নম্বর ৪৬.১০.০০০০.০০৫.১১.০১৮.২৩-৮০০, তারিখ ১১–০৯–২০২৩) অনুযায়ী যাঁরা ইতিপূর্বে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :২২,০০০-৫৩০৬০ টাকা
    বোনাস :২ টি
    চাকরির স্থান : ঢাকা
  • বেসরকারি ব্যাংক নেবে ট্রেইনি রিলেশনশিপ অফিসার, বেতন ৩১ হাজার টাকা
    বেসরকারি ব্যাংক নেবে ট্রেইনি রিলেশনশিপ অফিসার, বেতন ৩১ হাজার টাকা

    বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার’ পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আজ বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন আজ থেকেই শুরু। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে, এ সুযোগ ৩১ মে পর্যন্ত। নিয়মিত মাসিক বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

    যোগ্যতা : স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় মাস কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন আবেদনকারী প্রার্থীরা।
    বেতন :৩১০০০
    বোনাস :ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
    চাকরির স্থান : যেকোনো জায়গায়
  • পাওয়ার গ্রিডে বড় নিয়োগ, ৯৯ পদে আবেদন করুন দ্রুত
    পাওয়ার গ্রিডে বড় নিয়োগ, ৯৯ পদে আবেদন করুন দ্রুত

    পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র ৮ পদে নিয়োগে আবেদন চলছে। মোট ৯৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়নকাজে নিয়োজিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। পাওয়ার গ্রিড ৯৯ পদের বিপরীতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। যাঁরা সম্প্রতি শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি/অ্যাপিয়ার্ড (ফলাফল প্রত্যাশী) এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। বিদেশের ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি/সরকারের সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :৩৫,০০০/-
    বোনাস :চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি
    চাকরির স্থান : স্থানভেদে
  • ভূমি আপিল বোর্ডে নিয়োগ, ৬ পদে ১৫ জনের সুযোগ
    ভূমি আপিল বোর্ডে নিয়োগ, ৬ পদে ১৫ জনের সুযোগ

    ভূমি আপিল বোর্ড রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬টি পদে মোট ১৫ জন নিয়োগের এ বিজ্ঞপ্তি ১৪ মে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :১০,২০০-২৪,৬৮০ টাকা
    বোনাস :২ টি
    চাকরির স্থান : ঢাকা
  • বি-আর পাওয়ারজেন লিমিটেডে এমডি পদে পুনঃনিয়োগে বিজ্ঞপ্তি
    বি-আর পাওয়ারজেন লিমিটেডে এমডি পদে পুনঃনিয়োগে বিজ্ঞপ্তি

    বি-আর পাওয়ারজেন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পুনঃনিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :পদ অনুযায়ী
    বেতন :১,৭৫,০০০
    বোনাস :বছরে ২ বার
    চাকরির স্থান : ঢাকা
  • সরকারি ব্যাংকে নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, ৬০৮ পদের জন্য করুন আবেদন
    সরকারি ব্যাংকে নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, ৬০৮ পদের জন্য করুন আবেদন

    ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের আইটি খাতে ষষ্ঠ, নবম ও দশম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আইটির সাত ধরনের পদে মোট ৬০৮ জন কর্মী নেওয়া হবে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :পদ অনুযায়ী
    বেতন :পদ অনুযায়ী
    বোনাস :বছরে ২ বার
    চাকরির স্থান : ঢাকা
  • সীমান্ত ব্যাংকে নিয়োগ, নেবে অফিসার ও অফিসার-সিনিয়র অফিসার
    সীমান্ত ব্যাংকে নিয়োগ, নেবে অফিসার ও অফিসার-সিনিয়র অফিসার

    সীমান্ত ব্যাংক পিএলসিতে দুই পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকটি ‘অফিসার’ ও ‘অফিসার (অফিসার-সিনিয়র অফিসার)’ পদে জনবল নিয়োগ দেবে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :পদ অনুযায়ী
    বেতন :পদ অনুযায়ী
    বোনাস :বছরে ২ বার
    চাকরির স্থান : ঢাকা
  • বেসরকারি সংস্থায় চাকরি
    বেসরকারি সংস্থায় চাকরি

    বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড রিওয়ার্ডস বিভাগে ম্যানেজার পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :পদ অনুযায়ী
    বেতন :মাসে ২০৩,৭১২-২৫৪,৬৪০ টাকা।
    বোনাস :বছরে ২ বার
    চাকরির স্থান : ঢাকা
  • জ্বালানি ও খনিজ সম্পদের অধীনে নিয়োগ
    জ্বালানি ও খনিজ সম্পদের অধীনে নিয়োগ

    জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫টি শূন্য পদে পাঁচজনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৯ মে থেকে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :পদ অনুযায়ী
    বেতন :পদ অনুযায়ী
    বোনাস :বছরে ২ বার
    চাকরির স্থান : ঢাকা
  • কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চাকরির সুযোগ
    কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চাকরির সুযোগ

    শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫টি পদে মোট ৮ জনকে নিয়োগ দেবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। বিজ্ঞপ্তি অনুসারে, পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২০ মে থেকে।

    যোগ্যতা : পদ অনুযায়ী
    আবেদনের শেষ তারিখ :
    অভিজ্ঞতা :
    বেতন :১১,৩০০–২৭,৩০০ টাকা।
    বোনাস :২ টি
    চাকরির স্থান : ঢাকা