
খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির পদে ১৩ থেকে ১৯তম গ্রেডে ১ হাজার ৭৯১ জন নিয়োগের আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ৭ মে। তাই যাঁরা এখনো আবেদন করেননি তাঁরা দ্রুত আবেদন করতে পারেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ২০টি পদে মোট ৩৯ জনকে নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে।

বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট/ বায়িং হাউস, করপোরেট ব্যাংকিং বিভাগে ‘আরএম (জেও-এসইও)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আরএম (জেও-এসইও) পদে ব্যাংকটি কতজন নেবে, তা নির্ধারিত নয়।

শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ২৪ ক্যাটাগরির পদে মোট ১২০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির পদে ১৪ থেকে ২০তম গ্রেডে ৬৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার আগ্রহী স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে স্বাস্থ্য বিভাগে ৬টি পদে ৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী এই চাকরির কর্মস্থল রাঙামাটিতে।

বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অপারেশনস ডিভিশনে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার-অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও-এও)’ পদে কর্মী নিয়োগে গতকাল মঙ্গলবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন গতকাল থেকেই শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

Islamic Foundation job circular 2025 has been published on 29 April 2025 in the daily Sun newspaper and www.islamicfoundation.gov.bd. A total of 363 people will be hired for 43 categories of posts through this Islamic Foundation circular 2025. The job application will start on 04 May 2025 at 10:00 AM and will end on 12 June 2025 at 5:00 PM. The Islamic Foundation IFB job application official website is ifb.teletalk.com.bd.

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২০২৫ সালের জন্য বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা সরকারি চাকরি করতে আগ্রহী, তাদের জন্য প্রয়োজনীয় পদ-পদবী, বেতন স্কেল, যোগ্যতা, এবং অভিজ্ঞতার বিবরণ নিচে তুলে ধরা হল। আবেদনকারীরা তাদের যোগ্যতার সাথে তথ্যগুলির সঠিকতা যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগ দেবে। রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে বিধিমোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন (Online) ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হয়েছে আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে।