
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন মানিকগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্ব খাতে বিভিন্ন গ্রেডে কর্মী পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮ ক্যাটাগরির পদে ৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন বাফার গুদামগুলোতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ম ও ১০ম গ্রেডে ৬টি ক্যাটাগরির পদে ১০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু ৬ মার্চ থেকে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৯ম, ১০ম ও ১২তম গ্রেডে ৬০ ক্যাটাগরির পদে ১ হাজার ৭২২ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। সংশোধিত বিজ্ঞপ্তিতে ১৫টি পদ কমিয়ে ৫৭ ক্যাটাগরিতে ১ হাজার ৭০৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ ছাড়া আগে আবেদনের সময়সীমা ছিল ২৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত। নতুন বিজ্ঞপ্তিতে তা পরিবর্তন করে ৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানে জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ প্রতিষ্ঠানে ১৯ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ৭৫১ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল বুধবার। এই প্রতিষ্ঠানে ৩ ক্যাটাগরির পদে ১৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিয়াম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে ৯ম থেকে ১৫তম গ্রেডে শিক্ষকসহ ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে পাঁচ ক্যাটাগরির পদে ৮৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী-পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ। ট্রেড-২ (বিশেষ পেশা)-এর পেশাগুলো হলো কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথ।

সরকারি যানবাহন অধিদপ্তরে ৫৩০ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিভিন্ন পদের পরীক্ষা। গত রোববার যানবাহন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে মোট ৫৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সাঁট–মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, মেকানিক গ্রেড বি, হিসাব সহকারী, ইনডেন্ট সহকারী ও লেজার সহকারী পদে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৮৪৮ জন। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টাইম কিপার ও জব সহকারী পদে মোট পরীক্ষার্থী ২ হাজার ৯৯৩ জন। একই দিন ও একই সময়ে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পদের লিখিত পরীক্ষা। স্টোরম্যান ও অফিস সহায়ক পদে মোট পরীক্ষার্থী ২ হাজার ৪০২ জন। একই দিন ও একই সময়ে রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্রে এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। ১৯তম গ্রেডে ৭৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। ২০২২ সালের ৩ এপ্রিল তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির (বিজ্ঞপ্তি নম্বর ০২/২০২২) অধীনে লস্কর পদে আবেদন করা পরীক্ষার্থীদের আবার আবেদন করার প্রয়োজন নেই।