
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ২০ ক্যাটাগরির পদে মোট ২২০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে কর্মকর্তা নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল সোমবার। প্রতিষ্ঠানটি কোম্পানি সেক্রেটারি (সিএস) পদে জেনারেল ম্যানেজার পদমর্যাদায় একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

কারা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে (ইউনিফর্ম) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ অধিদপ্তরে ১৭তম গ্রেডে দুই ক্যাটাগরির পদে ৫০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৯ম, ১০ম ও ১২তম গ্রেডে ৬০ ক্যাটাগরির পদে ১ হাজার ৭২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পুঁজিবাজারের তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কর্মকর্তা নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ইনস্টিটিউটে নির্বাহী প্রেসিডেন্ট পদে সরাসরি/প্রেষণে/চুক্তিভিত্তিক পূর্ণকালীন/লিয়েনের মাধ্যমে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে চিকিৎসক নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল শনিবার। সেনাবাহিনীর ৮৫তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭০তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে অফিসার পদে পুরুষ ও নারী নিয়োগ দেওয়া হবে। আবেদনের যোগ্যতা আর্মি মেডিকেল কোর (নারী/পুরুষ): এমবিবিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ-৯ থাকতে হবে (তবে যেকোনো পরীক্ষায় জিপিএ ৪.৫–এর কম নয়)। আর্মি ডেন্টাল কোর (নারী/পুরুষ): বিডিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ-৯ থাকতে হবে (তবে যেকোনো পরীক্ষায় জিপিএ ৪.৫-এর কম নয়।

বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে ২০২৬-এ ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। ২০২৬ সালের ১ জানুয়ারি প্রার্থীর বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছর হতে হবে (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর)। প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি রিজিওনাল ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নাম: রিজিওনাল ম্যানেজার-কমিউনিটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সলুশন আন্ডার নেচার বেজড অ্যাডাপটেশন টুওয়ার্ডস প্রসপারাস অ্যান্ড অ্যাডাপ্ট লাইভস অ্যান্ড লাইভলিহুডস ইন বাংলাদেশ (নবপল্লব)

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ অধিদপ্তরে আট ক্যাটাগরির পদে ১৩ থেকে ১৬তম গ্রেডে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহীতে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী বুধবার। এ প্রতিষ্ঠানে ১৮ ক্যাটাগরির পদে ১৪ থেকে ১৬তম গ্রেডে মোট ৩৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী রাজশাহী ও রংপুর বিভাগের অন্তর্গত সব জেলার (কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজিবপুর উপজেলা এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ছাড়া) স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।