কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

বাংলাদেশ-ভুটান ট্রানজিট, আঞ্চলিক অর্থনীতি ও কূটনীতির নতুন দিগন্ত

চট্টগ্রাম-বুড়িমারী ট্রানজিট করিডোর বাংলাদেশের অর্থনীতি, কূটনীতি ও আঞ্চলিক সংযোগের নতুন যুগের সূচনা। যথাযথ নীতি বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন এবং স্থিতিশীল কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলে করিডোরটি শুধু বাংলাদেশ ও ভুটানের জন্য নয়, দক্ষিণ এশিয়ার বাণিজ্য ব্যবস্থার গতিও ত্বরান্বিত করবে। সঠিক নীতি ও সমন্বয়ে এই করিডোর বাংলাদেশের অর্থনীতি ও দক্ষিণ এশিয়ার কানেক্টিভিটিকে নতুন মাত্রা দিতে পারে এবং ভবিষ্যতে বাংলাদেশ ‘রিজিওনাল ইকোনমিক করিডোরে’ উন্নীত হতে পারে ড. মো: মিজানুর রহমান [প্রকাশ : নয়াদিগন্ত, ৪ ডিসেম্বর ২০২৫]

বাংলাদেশ–ভারত সম্পর্ক কি একাত্তরেই আটকে আছে

বাংলাদেশ ও ভারতের জন্য ১৯৭১ শুধু বন্ধুত্ব বা সহযোগিতার ইতিহাস নয়, এটি তার চেয়ে অনেক বেশি কিছু। কিন্তু কোনো সম্পর্কই চিরদিন একই রকম থাকতে পারে না। অর্ধশতাব্দী পেরিয়ে গেছে; বাস্তবতা বদলেছে, প্রজন্ম বদলেছে, স্বার্থও বদলেছে। বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে দুই পর্বে লিখেছেন হাসান ফেরদৌস। আজ প্রকাশিত হলো প্রথম পর্ব [সূত্র : প্রথম আলো, ০৪ ডিসেম্বর ২০২৫]

কপ-৩০-এ বাংলাদেশ : প্রত্যাশা ও চ্যালেঞ্জ

অভিবাসন, ভূমি ক্ষয় এবং সম্পর্কিত ঝুঁকিগুলোকে আন্তর্জাতিক জলবায়ু অ্যাজেন্ডার কেন্দ্রে রাখা, সময়োপযোগী ও কার্যকর সহায়তা নিশ্চিত করা। - মোহাম্মদ নাভিদ সফিউল্লাহ [প্রকাশ : নয়াদিগন্ত, ৩ ডিসেম্বর ২০২৫]