কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

মিয়ানমারের নির্বাচনে যখন চীন জিতে যায়

আলতাফ পারভেজ *প্রায় ৯ বছর ধরে রোহিঙ্গা সমস্যা এবং মিয়ানমারের নানা পদক্ষেপে বাংলাদেশ ভোগান্তির মুখে থাকলেও বিদেশি অনেক শক্তি মিয়ানমারের সামরিক বাহিনীর বন্ধুর ভূমিকায় আছে। * বাস্তবে মিয়ানমারের সরকার, ব্যবসা-বাণিজ্য এবং সশস্ত্র বাহিনীর ওপর বেইজিংয়ের প্রভাব যে মাত্রায় রয়েছে, তাতে ভারতের জন্য সেখানে দরকারি হয়ে ওঠার সুযোগ কম। * বাংলাদেশ এখনো আরাকান আর্মির ব্যাপারে যেমন সুনির্দিষ্ট কোনো নীতি–অবস্থান নিতে পারেনি, তেমনি রোহিঙ্গাদের নিয়ে ভবিষ্যতে কী করবে, সে বিষয়েও স্পষ্ট আভাস মিলছে না। [সূত্র : প্রথম আলো, ৯ ফেব্রুয়ারি ২০২৬]

বাংলাদেশের প্রতি ভারতের বৈষম্য

সিনেমা বা ওয়েব সিরিজের মাধ্যমে ভারত প্রায়ই নিজেকে দক্ষিণ এশিয়ার ‘ত্রাতা’ বা একমাত্র স্থিতিশীল শক্তি হিসেবে উপস্থাপন করে। দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের মনে এমন একটি ধারণা তৈরি করতে পারে, ভারতের কৌশলগত অবস্থানই সঠিক। বাংলাদেশের নাটক বা সিনেমা ভারতে সম্প্রচারের ক্ষেত্রে নানা আইনি ও বাণিজ্যিক জটিলতা থাকলেও, ভারতীয় কনটেন্ট বাংলাদেশে অবাধে প্রবেশ করে। এই একমুখী প্রবাহ তথ্যের ভারসাম্য নষ্ট করে প্রফেসর এম এ রশীদ [প্রকাশ : নয়াদিগন্ত, ৪ ফেব্রুয়ারী ২০২৬]

ইরানে সামরিক পদক্ষেপ কি যুক্তরাষ্ট্রের জন্য বুমেরাং হবে?

ইরানের ওপর আক্রমণ তুরস্ককে নিজস্ব অস্ত্র কর্মসূচির দিকে ঠেলে দিতে পারে । আর তাতে করে এই পারমাণবিক ঢেউ কেবল মধ্যপ্রাচ্যের মাটিতেই থেমে থাকবে না । দক্ষিণ কোরিয়া ও জাপান মূলত মার্কিন নিরাপত্তার ওপর ভরসা করে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রয়েছে। তবে ইরান অস্থিতিশীল হয়ে পড়লে ‘মার্কিন নিরাপত্তার অনিশ্চয়তা' সিউল এবং টোকিওকেও বিকল্প ভাবতে বাধ্য করবে ফারাহ এন জান [প্রকাশ : ইত্তেফাক, ০৩ ফেব্রুয়ারি ২০২৬]